ঢাকা |
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজারে লকডাউনের প্রথম দিন গত বৃহস্পতিবার কঠোর অবস্থানে থাকলেও প্রশাসন কাউকে জরিমানা করেনি। শুধু সতর্ক করে ছেড়ে দিয়েছে। কিন্তু গতকাল শুক্রবার লকডাউনের দ্বিতীয় দিনে ২২জনকে মামলা ও সাথে ৩৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। আজ শনিবার লকডাউনের তৃতীয় দিনে প্রশাসন আরো কঠোর অবস্থায় মাঠে রয়েছে।
সরকারের নির্দেশিত সর্বাত্মক লকডাউনে মুদি দোকান সকাল ৯টা থেকে বিকাল ৫টা, রেস্তুরা ও কাঁচাবাজার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। একই সাথে যন্ত্রচালিত কোন যানবাহন চলাচল করতে পারবে না। পায়ে চালিক রিক্সা ও পণ্যবাহী পরিবহন, এ্যাম্বুল্যান্স রয়েছে লকডাউনের আওতার বাইরে। এছাড়া ফার্মেসী ও চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান খোলা থাকবে।
বিয়ানীবাজারে লকডাউন কার্যকর করতে তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। করোনা ভাইরাসের উর্ধ্বমূখীতা নিয়ন্ত্রণ না হলে আগামী বুধবার পর্যন্ত চলতি লকডাউনের মেয়াদ আরো বাড়তে পারে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।