ঢাকা |
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬
অস্ত্রসহ ধরা মাদকাসক্ত যুবক—ডাকাতি নাকি ছিনতাই, তদন্তে পুলিশ
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে মাইক্রোবাস ছিনতাইয়ের চেষ্টাকালে ‘আকাশ ক্যামেরা’ নামে পরিচিত আকাশ (২৭) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বিশ্বনাথ বাইপাস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আটককৃত আকাশের পিতার নাম আব্দুল হাসিম (৬০)। তার বর্তমান ঠিকানা জগন্নাথপুরের সৈয়দপুর বাজার এবং স্থায়ী ঠিকানা নেত্রকোনার মদন থানার গোবিন্দশ্রী গ্রাম। বর্তমানে সে কচুয়া এলাকায় হাফিজ সাহেবের বাড়িতে কর্মরত ছিল বলে জানা গেছে।
ঘটনার সময় ফজর আলী (পিতা: মৃত মনফর আলী, সাং সোনারগাঁও) তার ঢাকা মেট্রো-গ ১৪-৮৩৩৯ নম্বরের লোহা বোঝাই মাইক্রোবাস নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সড়কের পাশে রাখা তিনটি বস্তা দেখে গাড়ির গতি কমালে আকাশ পিছন থেকে এসে অস্ত্রের মুখে গাড়িটি ছিনতাই করে বিশ্বনাথের দিকে নিয়ে যায়।
পরবর্তীতে বিশ্বনাথে রিফাতের সামনে একটি গাড়ির সাথে ধাক্কা লাগলে স্থানীয়রা তাকে ধাওয়া করে। একপর্যায়ে কালিগঞ্জ বাজার এলাকায় এনামুল নামে এক ব্যক্তি সাহসিকতার সাথে তাকে আটক করতে সক্ষম হন।
গাড়ি তল্লাশি করে একটি ধারালো অস্ত্র ও একটি ছোট ছুরি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আকাশ পালানোর চেষ্টা করলে পুনরায় তাকে ধরে থানায় সোপর্দ করা হয়।
আটক আকাশের পিতা আব্দুল হাসিম জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে ময়মনসিংহের একটি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছিল। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর পুনরায় তার আচরণ অবনতি ঘটে। এমনকি একপর্যায়ে তাকে ১৫ দিন ঘরে বেঁধে রাখা হলেও সে পালিয়ে যায়। তিনি আরও জানান, আকাশের মানসিক সমস্যাও রয়েছে এবং তার রিহ্যাব সংক্রান্ত কাগজপত্র রয়েছে।
স্থানীয়দের দাবি, আকাশের আচরণ ছিল অস্বাভাবিক। তার মুখে সিন্দুর মাখা থাকায় সহজেই তাকে শনাক্ত করা সম্ভব হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুর রহমান জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তিনি বলেন, “জনতা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই।”
এই ঘটনা পরিকল্পিত ডাকাতি নাকি একক ছিনতাইয়ের চেষ্টা—তা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে পুলিশের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনের জন্য।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।