বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু জিয়াছমিনের

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু জিয়াছমিনের

বিয়ানীবাজার প্রতিনিধি :
বিয়ানীবাজারে আবারও ঘটেছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে মাত্র তিন বছরের শিশু জিয়াছমিন আক্তার। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক হঠাৎ শিশুটিকে ধাক্কা দিলে সে চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াছমিনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত জিয়াছমিন সারপাড় এলাকার দিনমজুর আব্দুল করিমের মেয়ে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

ঘটনাটি এলাকাজুড়ে গভীর শোকের ছায়া ফেলেছে।

এই সংবাদটি 265 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ