বিয়ানীবাজারে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫

বিয়ানীবাজারে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিয়ানীবাজার প্রতিনিধি :

বিয়ানীবাজারে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

শনিবার (১৬ নভেম্বর ২০২৫) বিয়ানীবাজার উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় তিনি এলাকার উন্নয়ন, রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতবিনিময় অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 338 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ