ঢাকা |
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৬
নীল দরিয়ার ঢেউ
“””””””””””””””””””
শাকেরা বেগম শিমু
*****—-*****
হৃদয় আমার একটি সাগর
সুনীল তাহার জল,
সেথায় হাজার স্বপ্ন সদাই
করে যে কলকল।
সাগর ছোয়া স্বপ্ন আমার,
আকাশ ছোয়া মন,
কোথায় ধূসর মরুভূমি,
কোথায় বিজন বন।
কোথায় উঁচু পর্বত আর
নীল পাহাড়ের সারি,
পৃথিবীটাই যদি হতো
আমার নিজের বাড়ি।
নয়ন ভরে দেখতে পেতাম
এই ধরণীর রুপ,
নীল দরিয়ার উথাল ঢেউ আর
চায়না হতে চুপ।
দ্বীন -দরিদ্র, উপবাসী,
গরীব-দুঃখী যারা,
নীল-দরিয়ার মুক্তাসম
রত্নাদি যে তারা।
নিজের হাতে তাদের দুঃখ
ঘোচাতে চাই আমি,
নীল দরিয়ার স্বপ্ন এটা
জানেন অন্তর্যামী।
পৃথিবীকে স্বর্গরুপে
গড়তে চায় এই মন
স্বপ্নঢেউ এ মনে সদা
তুলছে আলোড়ন।
কিন্তু কেহই জানলো না তা
দেখলো নাতো কেউ,
এই হৃদয়ের জোয়ার ভাঙা
নীল দরিয়ার ঢেউ।।।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।