‎নবীগঞ্জে বৃদ্ধা গৃহবধূর রহস্যমৃত্যু হাত-পা বাঁধা ও মুখে কস্ট্রিপ লাগানো অবস্থায় লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২৬

‎নবীগঞ্জে বৃদ্ধা গৃহবধূর রহস্যমৃত্যু হাত-পা বাঁধা ও মুখে কস্ট্রিপ লাগানো অবস্থায় লাশ উদ্ধার


‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামে সোমবার ভোরে ৫৩ বছর বয়সী গৃহবধূ ফেরদৌসী ইসলাম চৌধুরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি নিজ বসতঘরে হাত-পা বাঁধা এবং মুখে কস্ট্রিপ লাগানো অবস্থায় পাওয়া গেছে।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক ১২টা থেকে সেহরির আগে এই ঘটনা ঘটেছে। নিহত ফেরদৌসী ইসলাম চৌধুরী মধ্যসমত গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।

‎ভোর সাড়ে পাঁচটার দিকে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কাদের মিয়া ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

‎তিনি আরো জানান,”প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। রাতে একদল দুর্বৃত্ত চুরি করতে গিয়ে তাকে হত্যা করে পালিয়েছে।”

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

‎ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, এমন ঘটনা এলাকায় আগে কখনো ঘটেনি

এই সংবাদটি 136 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ