ঢাকা |
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৬
এম. মছব্বির আলী: পুলিশের আইজিপি একে এম শহীদুল হক বলেছেন দেশ ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলায় পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এতে পুলিশ বাহিনীর সহযোগিতায় জনসাধারণ ও সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি ১৭ জানুয়ারী রোববার বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে মৌলভীবাজার জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। পুলিশের ডিআইজি সিলেট রেঞ্জ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী শামসুন্নাহার রহমান। আইজিপি তার বক্তব্যে আরো বলেন পুলিশ জঙ্গীবাদ মোকাবেলায় বদ্ধপরিকর। বিরোধী দলের গত আন্দোলন সংগ্রামের সময় জ্বালাও পোড়াও, পুলিশ হত্যার মতো ঘটনা পুলিশ সাহসের সাথে মোকাবেলা করেছে। সুস্থ্য ও সুন্দর পরিবেশ টিকিয়ে রাখতে পুলিশকে সহযোগিতা জনসাধারণকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান পরিচালনা করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ শাহজালাল। পরে আইজিপি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।