ঢাকা |
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৬
শুনে রেগে দাদুর সাথে
দিয়ে দিতাম আড়ি,
কেঁদে কেঁদে মাথায় তুলে
নিতাম পুরো বাড়ি।
বুঝতাম না কেন দাদু
বলতো আমায় বুড়ি,
দাদীর শিখিয়ে দেয়া, নাকি
তারই ছলচাতুরী?
আর বলতেন বিয়ে দেবো
উজান তলীর গাঁয়,
চাঁদের বুড়ি চড়ে যাবে
ময়ূরপঙ্খী নায়।
আমার এতো অল্প বয়স
এর মধ্যেই আমি,
কেমন করে বুড়ি হলাম
জানেন অন্তর্যামী।
বুঝতাম না আমি ছিলাম
তাদের মায়ায় সিক্ত,
তাই যা শুনি সেটাই বুঝি
নয়তো অতিরিক্ত।
এখন শুধুই মনে পড়ে
দাদুর মুখের বুলি,
সোনালি শৈশবের স্মৃতি
কেমন করে ভূলি।।।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।