নব প্রজন্মের মধ্যে প্রেরনা সৃষ্টি করতে কাবাডি খেলার আয়োজন করা দরকার-সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদীন

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৬

নব প্রজন্মের মধ্যে প্রেরনা সৃষ্টি করতে কাবাডি খেলার আয়োজন করা দরকার-সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদীন
জাহিদ উদ্দিন:
গোলাপগঞ্জ ক্লাবের উদ্যোগে কাবাডি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, খেলাধুলায় বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি রাষ্ট্র হিসেবে নিজেদের পরিচিতি বিশ্বের দরবারে তুলে ধরতে সক্ষম হয়েছে। আজ বিশ্ব ক্রিকেটের অঙ্গনে বাংলাদেশের অবস্থান আমাদেরকে গর্বিত করেছে। আমরা আর পিছিয়ে থাকবো না, এখন আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই। তিনি গোলাপগঞ্জের বিভিন্ন ঐতিহ্যের কথা উল্লেখ করে বলেন সিলেটের মধ্যে গোলাপগঞ্জ একসময় খেলাধুলায় অনেক এগিয়ে ছিল। উপজেলা ক্রীড়া সংস্থা গতিশীল না হওয়ায় লেখাধুলায় এ জনপদ অনেক পিছিয়ে যাচ্ছে। আগামীতে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন করে আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টসহ সব ধরনের খেলাধুলার আয়োজন করার জন্য তিনি আহবান জানান। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি প্রতিযোগীতার আয়োজন করায় তিনি গোলাপগঞ্জ ক্লাবের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিটি এলাকায় অন্যান্য খেলার সঙ্গে হাডুডু (কাবাডি) খেলার আয়োজন করা হলে আমাদের নব প্রজন্মের মধ্যে আরো প্রেরনার সৃষ্টি হবে। বুধবার বিকেল ৪টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ খেলার মাঠে ক্রীড়া সংগঠন গোলাপগঞ্জ ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগীতার আয়োজন করা হয়। গোলাপগঞ্জ ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজসেবী মুছা আহমদ চৌধুরী ছায়েমের সভাপতিত্বে ও তরুণ শিক্ষক ক্লাবের সেক্রেটারী সালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী মাহি উদ্দিন আহমদ সেলিম, বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক বিজিত চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খান। বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সেক্রেটারী আব্দুল আহাদ, গোলাপগঞ্জ ক্লাবের সহ-সভাপতি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সিলেট রেফারী এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আবুর লেইছ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি শহিদুর রহমান সুহেদ,সাবেক সহ-সাধারণ সম্পাদক এম আব্দুল জলিল,মিনহাজ উদ্দিন চৌধুরী, সাবেক কমিশনার ফরিদ উদ্দিন ইরান প্রমুখ।
.

এই সংবাদটি 642 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ