মৌলভীবাজারে বিস্কুট ফ্যাক্টরীতে অগ্নিকান্ড

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৬

মৌলভীবাজারে বিস্কুট ফ্যাক্টরীতে অগ্নিকান্ড

এম. মছব্বির আলী: মৌলভীবাজার শহরের শ্যামলী আবাসিক এলাকার একটি বেকারিতে শুক্রবার রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছে। মৌলভীবাজার ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শ্যামলী আবাসিক এলাকায় অবস্থিত জহুরুল ইসলাম নামের এক ব্যবসায়ির মালিকানাধিন খাদিজা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে রাত সোয়া ৯টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যোগাযোগ করা হলে স্টেশন ম্যানেজার এটি এম মাহমুদুল হাসান রাত ১০টার দিকে  জানান, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। শুক্রবার সরকারি বন্ধ থাকায় অগ্নিকান্ডের সময় ওই বিস্কুট ফ্যাক্টরি বন্ধ ছিল।

এই সংবাদটি 421 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ