ঢাকা |
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬
**বিশ্বনাথ প্রতিনিধি | এস এ সাব্বির আহমদ**
সিলেটের বিশ্বনাথ উপজেলার জানাইয়া (দক্ষিণ মশুলা) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল ছত্তার(৯২) আর নেই। তিনি গত ০৬ আগস্ট ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে দীর্ঘদিন অসুস্থ থাকার পর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আব্দুল ছত্তার, পিতা—মৃত ইজ্জত উল্লাহ, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনের একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার (সালাম) প্রদান করা হয়। রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
— বিশ্বনাথ প্রতিনিধি
*এস এ সাব্বির আহমদ*
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।