ঢাকা |
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬
বাংলাদেশ সড়ক পরিবহন কেন্দ্রীয় কমিটির এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হিসেবে পদন্নোতি হওয়ায় এডভোকেট জামিল আহমদ রাজুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট-১৬৬৯ এর নেতৃবৃন্দ।
১৬ আগষ্ট রবিবার এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, শ্রমিকদের অধিকার, ন্যায্য দাবি ও কল্যাণে এডভোকেট জামিল আহমদ রাজু দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া এবং অধিকার আদায়ে তাঁর সক্রিয় ভূমিকা শ্রমিক সমাজে প্রশংসিত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহনের কেন্দ্রীয় কমিটিতে এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁর ওপর শ্রমিকদের প্রত্যাশা আরও বেড়েছে। নতুন দায়িত্বে পালনে তিনি পরিবহন শ্রমিকদের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি তাদের ন্যায্য অধিকার আদায়ে আরও কার্যকর ভূমিকা রাখবেন।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু’র দক্ষ নেতৃত্বের বাংলাদেশ সড়ক পরিবহনের কার্যক্রম আরো গতিশীল হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।