কুলাউড়ায় একই দিনে দুই স্থানে সড়ক দুর্ঘটনা, নিহত ১

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬

কুলাউড়ায় একই দিনে দুই স্থানে সড়ক দুর্ঘটনা, নিহত ১

মোহাম্মদ ইব্রাহীম আলী, কুলাউড়া (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একই দিনে পৃথক দুই স্থানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের খারপাড়া গ্রামের প্রবেশপথে একটি দুর্ঘটনায় উসমান মিয়া (৩০) নামে এক ইটভাঙার শ্রমিক নিহত হন। এ ঘটনায় আরও তিনজন শ্রমিক আহত হয়েছেন।

নিহত উসমান মিয়া উপজেলার ভাটেরা ইউনিয়নের আশিঘর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব গৌছ উদ্দিন টিকাদার (চুলুয়া টিকাদার)-এর ছোট ভাই।

অপরদিকে, একই দিন কুলাউড়া-ব্রাহ্মণবাজার সড়কের ডুলিপাড়া এলাকায় মেঘনা ব্রিক ফিল্ডের সামনে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এই সংবাদটি 18 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ