ওসমানীনগর প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬

ওসমানীনগর প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন

সভাপতি শরীফ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রনিক পাল

সিলেটের ওসমানীনগর প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে উপজেলার তাজপুরে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৯ সদস্যবিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় দৈনিক ডেসটিনি পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি শরীফ আহমদ চৌধুরীকে সভাপতি এবং দৈনিক আমাদের সময় পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি রনিক পালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মলয় চক্রবর্তী, সহ-সভাপতি মো. আব্দুস শহিদ, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, কোষাধ্যক্ষ ইব্রাহীম খাঁন ইমন, দপ্তর সম্পাদক মাছুম আহমদ, প্রচার সম্পাদক সঞ্জব আলী সাকিব এবং সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাশ।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শেখ ফয়ছল আহমদ, শাহাব উদ্দিন শাহিন ও নাজমুল ইসলাম।

এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন জুয়েল আহমদ, মিলাদ আহমদ, আব্দুর রকিব আনু, হাবিবুর রহমান, ওয়েছ মিয়া, হাবিবুর রহমান উজ্জল ও ময়নুল ইসলাম।

সাধারণ সভায় প্রেসক্লাবের সদস্যরা নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি 27 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ