ঢাকা |
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৬
বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর নেতৃবৃন্দ একটি বিবৃতে বলেন, সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্গত ১৯নং ওয়ার্ডের রায়নগর মিতালী আবাসিক এলাকার বাসিন্দা, সিলেট চেম্বারের সাবেক পরিচালক আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী (৭৫) ও কাজের মেয়ে (২৫) নিজ বাসায় নৃশংসভাবে খুন হয়েছেন।
একই সাথে ৩ জন খুন হওয়ার ঘটনায় আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতিতে পুণ্যভূমি সিলেটের মানুষ আতংকিত, অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করুন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মালিক চৌধুরী, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা শামীম আহমদ বিবৃতিতে বলেন, সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সুযোগ নিয়ে ছিনতাই, রাহাজারি নিত্যনৈমিত্তিক ঘটে হয়ে দাঁড়িয়েছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, শাহজালালের পুণ্যভূমি নগরীর ঘনবসতি এলাকায় তিনজন মানুষকে, নির্মমভাবে হত্যা করে পালিয়েছে।
জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর নেতৃবৃন্দ মনে করেন, হত্যাকারী যতই শক্তিশালী হোক আইনের মুখোমুখি করতে হবে। আব্দুস সাত্তার-কে রাজনৈতিক বিবেচনা না করে বরং এই শহরের একজন নাগরিক হিসাবে তার বিচার অবশ্যই করতে হবে। অপরাধীদের দল নেই, পরিচয় নেই, এই বিবেচনায় আমরা এই নগরের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অবিলম্বে খুনীদেরকে গ্রেপ্তার করুন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।