ঢাকা |
প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা সংবাদদাতা।।
হবিগঞ্জের বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কাজী রেজা (১৬) এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.১১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তবে নিজের কাঙ্ক্ষিত ফলাফল জানার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ফল প্রকাশের এক দিন আগে রোববার শ্বাসকষ্টজনিত সমস্যায় তাঁর মৃত্যু হয়।
কাজী রেজা বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজী বাড়ির কাজী আলফু মিয়ার ছেলে। এ বছর তিনি সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়েন রেজা। পরে তাঁর মৃত্যু হয়। সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর জানা যায়, রেজা জিপিএ ৪.১১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু যে ফলাফলের জন্য তিনি ও তাঁর পরিবার অপেক্ষা করছিলেন, তা প্রকাশের আগেই তাঁর মৃত্যু হয়।
রেজার ফলাফল জানার পর পরিবারের সদস্যরা একদিকে তাঁর সাফল্যের খবর পেয়েছেন, অন্যদিকে স্বজন হারানোর শোক আরও গভীর হয়েছে। সন্তানের কাঙ্ক্ষিত ফলাফল এলেও সেই আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ আর পেলেন না রেজা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।