ঢাকা |
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৬
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সিলেট ওয়াসা) বোর্ডের চেয়ারম্যান নিয়োগ পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন কয়েছ।
বৃহস্পতিবার ১৩ আগষ্ট এক অভিনন্দন বার্তায় যুবদল নেতা জাকির হোসেন কয়েছ বলেন, সৎ আদর্শবান, দক্ষ ও রাজপথের সাহসিক জিয়ার সৈনিক, বিশিষ্ট রাজনিতিবীদ, সিলেট ওয়াসার নতুন চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও যোগ্যতা কাজে লাগিয়ে সিলেট নগরীর পানি সরবরাহ ও নাগরিক সেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি বলেন, সিলেট ওয়াসার সেবার মানোন্নয়নের পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকায় পানির সংকট নিরসন, বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা এবং দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন, সেদিকে নতুন চেয়ারম্যান বিশেষ গুরুত্ব দেবেন এমন প্রত্যাশা রয়েছে নগরবাসীর।
সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন কয়েছ আরও বলেন, মিফতাহ্ সিদ্দিকীর নেতৃত্বে সিলেট ওয়াসা আরও গতিশীল, আধুনিক, জনবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত হবে। নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন এবং সিলেটের উন্নয়ন ও নাগরিক সেবায় ইতিবাচক ভূমিকা রাখবেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।