ঢাকা |
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৬
মোঃ সাব্বির হোসেন,
গলাচিপা প্রতিনিধি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী প্রচারণা দিন দিন প্রাণবন্ত হয়ে উঠছে। গলাচিপা উপজেলার ১৩নং নলুয়াবাগী ইউনিয়ন পরিষদের নির্বাচনে পদপ্রার্থী মোঃ তানজির তুহিন উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, সামাজিক সম্প্রীতি এবং মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার তুলে ধরে ভোটারদের কাছে সমর্থন ও দোয়া কামনা করছেন।
তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন নিশ্চিত করা হবে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, বিশুদ্ধ পানি, ড্রেনেজ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রম, খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ইউনিয়ন গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবেন। মোঃ তানজির তুহিন তিনি আরো বলেন ১৩নং নলুয়াবাগী ইউনিয়ন পরিষদ হবে জনগণের সেবার একটি উন্মুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান।
প্রচারণায় অংশ নেওয়া কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, আমরা এমন একজন চেয়ারম্যান চাই যিনি সব মানুষের কথা শুনবেন এবং দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবেন। এলাকার উন্নয়ন, যুবসমাজকে মাদক থেকে রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে আমরা কার্যকর উদ্যোগ দেখতে চাই।
আরও কয়েকজন ভোটার জানান, মোঃ তানজির তুহিন যদি তিনি তাঁর ঘোষিত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন, তাহলে ইউনিয়নের উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে আসা করি। আমরা চাই একজন সৎ, কর্মঠ ও জনবান্ধব জন-প্রতিনিধি নির্বাচিত হোন, যিনি জনগণের পাশে থেকে কাজ করবেন।
শেষে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তানজির তুহিন ইউনিয়ন-বাসীর উদ্দেশে বলেন, আপনাদের বিশ্বাস, দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের সহযোগিতায় একটি উন্নত, নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে পারব ও আমি আপনাদের কে নিয়ে আন্তরিকভাবে কাজ করতে চাই।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।