ঢাকা ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৬
ডেস্ক রিপোর্ট : ইউরোপের মাটিতে ইউরোপেরই কোনো দলের বিপক্ষে নিজেদের ফুটবল ইতিহাসের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। ঐতিহাসিক ম্যাচটিতে সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে তপু-হামজাদের দল।শুক্রবার (৬ জুন) রাতে সেরাভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জোড়া গোল করেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। ইতিহাস গড়ার দিনে কোচ থমাস ডুলির অভিষেক ম্যাচটিও স্মরণীয় হয়ে থাকল।
ফিফা র্যাংকিংয়ে সান মারিনোর (২১১) চেয়ে এগিয়ে থাকা বাংলাদেশের (১৮১) শুরুর একাদশে ছিলেন না শমিত সোম ও অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তবে বাংলাদেশ শুরু থেকেই রেখেছিল দাপট। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে ১৯ মিনিটেই জালে জড়ায় বল। শেখ মোরছালিনের নিখুঁত ক্রসে উড়ন্ত হেডে বাংলাদেশকে এগিয়ে দেন তপু বর্মণ। ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দলের বিপক্ষে এটিই বাংলাদেশের ফুটবল ইতিহাসের প্রথম গোল।তবে লিড বেশি সময় ধরে রাখতে পারেনি। ৩১ মিনিটে গোলরক্ষক মিতুল মারমাকে পরাস্ত করে স্বাগতিকদের সমতায় ফেরান নিকোলাস জিকোপেত্তি। ৩৭ মিনিটে বড় সুযোগ পেয়েও দলকে এগিয়ে দিতে পারেননি সাদ উদ্দিন।
সমতায় রেখে বিরতিতে যাওয়া বাংলাদেশ আক্রমণের ধার বাড়ায় দ্বিতীয়ার্ধে। তিন পরিবর্তন নিয়ে লাল-সবুজের দল বলও রাখে পায়ে। গোল আসে ম্যাচের শেষদিকে। ৮৬ মিনিটে আবারও বাংলাদেশের ত্রাতা হন তপু বর্মন। তার দৃষ্টিনন্দন গোলে বাংলাদেশ লিড নেয় ২-১ গোলের।
বাকি সময়ে সান মারিনো পারেনি গোল শোধ দিতে। তাতেই ইউরোপের মাটিতে আসে বাংলাদেশের ঐতিহাসিক জয়। গ্যালারিতে থাকা প্রবাসী বাংলাদেশি দর্শকেরা মেতে ওঠেন ইতিহাস গড়া জয়ের আনন্দে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।