ঢাকা |
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৬
মোঃ মাইদুল ইসলাম
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠনের দাবিতে গাজীপুরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় গাজীপুর চৌরাস্তার তুহিন চত্বরে সাংবাদিক তুহিন হত্যার এক বছর পূর্তি উপলক্ষে বাসন মেট্রো থানা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠন একাত্মতা প্রকাশ করে তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি জানায়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর বলেন, দেশে সাংবাদিক নির্যাতনের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। সাংবাদিক হত্যার ঘটনাগুলোরও যথাযথ বিচার হচ্ছে না। দেশ গঠনের পর থেকে বহু সাংবাদিক হত্যার শিকার হলেও অধিকাংশ হত্যাকাণ্ডের বিচার আজও সম্পন্ন হয়নি। এতে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ছে।
তিনি বলেন, সাংবাদিকতা পেশার অস্তিত্ব ও মর্যাদা রক্ষায় অবিলম্বে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা প্রয়োজন। পাশাপাশি প্রকৃত পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন পেশার মানুষের অনুপ্রবেশে সাংবাদিকতা পেশা কলুষিত হচ্ছে। তাই তালিকা প্রণয়নের ক্ষেত্রে যেন অন্য কোনো পেশার মানুষের নাম অন্তর্ভুক্ত না হয়, সে বিষয়ে সাংবাদিকদেরও সতর্ক থাকতে হবে।
আহমেদ আবু জাফর গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাকুল ইসলাম রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খলিল এবং বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. হাসান মিয়া।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান এবং প্রতিদিনের কাগজ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, একে টিটু তালুকদার, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় নেতা সিকান্দার আলী কাবুল, জাহিদ হোসেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান, ভাওয়াল প্রেসক্লাবের সভাপতি মো. মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাবের গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, জেলা সাংবাদিক ঐক্য পরিষদের মো. ইব্রাহিম খন্দকার, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. গাজী মামুন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য মো. হাসান মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া, জাতীয় সাংবাদিক অধিকার সোসাইটির আহ্বায়ক মো. মানিক, মহানগর প্রেসক্লাবের মো. শহিদুল ইসলাম, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনজুর আলম সরকার, সাংবাদিক ও অভিনেতা মো. রানা, হেলেনা আক্তার, মো. আবু সালেক ভূঁইয়াসহ গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।
সমাবেশে শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বিধবা স্ত্রী ও তাঁর দুই পুত্র উপস্থিত থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।