ঢাকা ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬
মোঃ মাইদুল ইসলাম
পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে রংপুর আইনজীবী সমিতির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে সমিতির দ্বিতীয় তলার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে হজে গমনেচ্ছু আইনজীবী ও মোহরারদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এ বছর হজব্রত পালনের জন্য তালিকাভুক্ত আইনজীবীগণ হলেন— বিজ্ঞ অ্যাডভোকেট ফারুক মোঃ রেয়াজুল করিম, বিজ্ঞ অ্যাডভোকেট আব্দুল আলীম মোঃ মুনীর চৌধুরী, বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম মুকুল, বিজ্ঞ অ্যাডভোকেট খ.ম. রেয়াজুল কাইয়ুম (এনাম), বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক (তারেক) এবং বিজ্ঞ অ্যাডভোকেট নার্গিস মোর্শেদা (মুন্নী)। এছাড়া আইনজীবী সহকারী হিসেবে হজে যাচ্ছেন মোঃ আনোয়ারুল ইসলাম ও মোঃ আফজাল হোসেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রংপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহেদ কামাল ইবনে খতিব, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সহ-সভাপতি অ্যাডভোকেট আবু তাহের আলী নিউটন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম হারুন উর রশিদ, অ্যাডভোকেট আলহাজ্ব মিসেস সুফিয়া খাতুন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আনোয়ার হোসেন কোরাইশী, বার ভবন সম্পাদক অ্যাডভোকেট জাহিদুর রহমান দুলাল, অ্যাডভোকেট লতিফুর রহমান প্রামানিক (ডাবলু), লাইব্রেরি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সায়েম সরকার তুলিপ, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নাজিরা খাতুন বিথী, ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি এবং সদস্যবৃন্দ অ্যাডভোকেট তারেকুজ্জামান তারেক, অ্যাডভোকেট রায়হানুজ্জামান রায়হান, অ্যাডভোকেট শহিদুল ইসলাম স্বপন ও অ্যাডভোকেট শীতাংশু কুমার মণ্ডল (সোহাগ) সহ অন্যান্য আইনজীবীগণ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা হজযাত্রীদের সুস্থতা, নিরাপদ সফর এবং হজব্রত সফলভাবে পালনের জন্য দোয়া কামনা করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।