২৬ মার্চের সঠিক উত্তর দিল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী, স্বপ্ন ডাক্তার হওয়ার

প্রকাশিত: ৩:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২৬

২৬ মার্চের সঠিক উত্তর দিল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী, স্বপ্ন ডাক্তার হওয়ার

স্টাফ রিপোর্টার | কুড়িগ্রাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কামাত আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাৎ হোসেন।
সোমবার (৩০ মার্চ) বিদ্যালয় পরিদর্শনকালে তিনি বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সাধারণ জ্ঞান যাচাই করেন।
এ সময় তিনি ৫ম শ্রেণির শিক্ষার্থীদের কাছে প্রশ্ন করেন, “২৬ মার্চ কী দিবস?” কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ শিক্ষার্থী সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়। একই চিত্র দেখা যায় ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যেও।
তবে ব্যতিক্রম ছিল ৩য় শ্রেণির শিক্ষার্থীরা। তারা অধিকাংশই আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক উত্তর দিতে সক্ষম হয়। এক শিক্ষার্থীর নেতৃত্বে তারা সমস্বরে “স্বাধীনতা দিবস” বলে সঠিক উত্তর দেয়, যা উপস্থিত সবাইকে আশাবাদী করে তোলে।
উক্ত শিক্ষার্থী ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্নের কথাও জানায়। তার এমন সুন্দর উত্তর ও স্বপ্নকে সাধুবাদ জানিয়ে তাকে উৎসাহ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।
পরিদর্শনকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আখতারুল ইসলামও উপস্থিত ছিলেন এবং তিনি বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেন।
এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সংবাদটি 62 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ