রমজানে অসহায়-দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৬

রমজানে অসহায়-দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

হাসান আহমেদ ইয়ামিন

পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সৈয়ারপুর ইসলামী যুব কল্যাণ সংস্থা, সৈয়ারপুর, মৌলভীবাজার।
সংস্থাটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এ সময় সংস্থার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সংবাদটি 124 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ