ঢাকা ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬
জকিগঞ্জ প্রতিনিধি :
জকিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ বাজারের একটি রেস্তোরাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশনায় এসআই মো. মোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় কালীগঞ্জ বাজারের ‘রিলাক্স ক্যাফে’ নামের একটি রেস্তোরাঁর ভেতর থেকে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-ছাবির আহমদ (২৪) ও শাকিল আহমদ (২০)। তাদের পিতা হারুছ মিয়া ও মাতা করিমা বেগম; বাড়ি দিঘালীগ্রাম, উত্তরকুল, বারঠাকুরী ইউনিয়ন। অপরজন রাশেদুল ইসলাম (৩০), পিতা মঈন উদ্দিন, মাতা সুফিয়া বেগম; বাড়ি নিয়াগুল, কসকনকপুর ইউনিয়ন। তাদের সবার বাড়ি জকিগঞ্জ উপজেলায়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।