জকিগঞ্জে রাতের আঁধারে সরকারি ইট উধাও, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন এলাকাবাসী

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৬

জকিগঞ্জে রাতের আঁধারে সরকারি ইট উধাও, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন এলাকাবাসী

জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের রাস্তার ইট রাতের আঁধারে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।

অভিযোগে জানা যায়, উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের মুনশীবাজার মাদরাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত সড়কটি হেরিং বন্ডের মাধ্যমে মেরামত করা হয়েছিল। সম্প্রতি ওই সড়কে সরকারি উদ্যোগে মাটি কাটার খবর ছড়িয়ে পড়ার পর পুরো রাস্তার ইট অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ৬নং ওয়ার্ডের সংযোগ সড়কে সরকারি বরাদ্দে ইট সলিংয়ের কাজ চলমান রয়েছে। কিন্তু প্রকল্প এলাকায় হেরিং বন্ডের প্রায় ১৫ লক্ষ ইট রাতের বেলায় সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে । স্থানীয়দের দাবি, পরিকল্পিতভাবে সরকারি সম্পদ আত্মসাতের চেষ্টা চলছে, যা উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে।

এলাকাবাসীর পক্ষে আবু ইউসুফ মোহাম্মদ তাজুল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, “সরকারি অর্থে ক্রয়কৃত নির্মাণসামগ্রী যদি এভাবে লোপাট হয়।

এই সংবাদটি 165 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ