জকিগঞ্জে লন্ডন শফি হত্যা : সঙ্গে থাকা অচেনা যুবক কে?

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৬

জকিগঞ্জে লন্ডন শফি হত্যা : সঙ্গে থাকা অচেনা যুবক কে?

জকিগঞ্জ সংবাদদাতা :

লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি (৫৪)–কে সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি হাওর এলাকায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। হত্যার পর শুধু প্রাণনাশই নয়, বরং মরদেহের আলামত নষ্ট করতে আগুনে পোড়ানো হয়েছে, যা ঘটনাটিকে আরও ভয়াবহ ও রহস্যজনক করে তুলেছে।

দেশে ফেরার মাত্র দুই দিনের মাথায় কেন শফিকে এমন নির্মমভাবে হত্যা করা হলো—সে প্রশ্নের উত্তর খুঁজতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

তদন্তে নতুন মোড় আসে একটি সিসিটিভি ফুটেজ সামনে আসার পর। ফুটেজে দেখা যায়, নিখোঁজ হওয়ার দিন রাতে শফি একটি মোটরসাইকেল নিয়ে বের হন। তিনি নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং মাথায় ছিল হেলমেট। তবে মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন একজন অচেনা যুবক, যাকে শফির পরিবার আগে কখনও দেখেনি বা চেনে না।

পুলিশের ধারণা, ওই যুবককে শনাক্ত করা গেলে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে বড় অগ্রগতি আসতে পারে। ইতোমধ্যে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যুবকটির পরিচয় নিশ্চিত করতে মাঠে নেমেছে।

চার দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের কোনারবন্দ হাওর থেকে শফির মরদ

এই সংবাদটি 102 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ