ঢাকা ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬
মোঃ রেজাউল করিম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পৃথক দুই মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে সিআর ৩৪৫/২৪ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহিন আলম এবং আরেক মামলায় সৈনিক জাহাঙ্গীর আলমের বাবা-মা রয়েছেন।
পুলিশ জানায়, সিআর ৩৪৫/২৪ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহিন আলম (পিতা: মোঃ আজমত আলী), গ্রাম—ছাট গোপালপুর (৭নং ওয়ার্ড), শিলখুড়ি ইউনিয়নকে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়। ৪ মার্চ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিন আলমের বিরুদ্ধে পূর্বে এক বীর মুক্তিযোদ্ধার জমি প্রতারণার মাধ্যমে লিখে নিয়ে অবৈধভাবে দখলের অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে পৃথক কোনো মামলা বর্তমানে চলমান আছে কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের তালতলা গ্রামের বাসিন্দা শাহা আলী ও তার স্ত্রী জাহানারা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।