জিনিয়াস পাইলট একাডেমির নবনির্মিত ভবনের উদ্বোধন ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৬

জিনিয়াস পাইলট একাডেমির নবনির্মিত ভবনের উদ্বোধন ও পুরস্কার বিতরণ সম্পন্ন

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর বাজারে অবস্থিত জিনিয়াস পাইলট একাডেমির নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অতিথিরা প্রতিষ্ঠানের আধুনিক অবকাঠামো ও মনোরম পাঠদানের পরিবেশ ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষানুরাগী, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, সাংবাদিক এবং জিনিয়াস পাইলট একাডেমির সম্মানিত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিরা প্রতিষ্ঠানের শিক্ষাবান্ধব পরিবেশ, উন্নত অবকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে আগত বিশিষ্ট শিক্ষাবিদদের ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। এছাড়া অষ্টম গ্রাম এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরে একাডেমির কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জিনিয়াস পাইলট একাডেমি দোয়ারাবাজার উপজেলায় আধুনিক, মানসম্মত ও নৈতিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আশা প্রকাশ করেন, এ প্রতিষ্ঠান ভবিষ্যতে দক্ষ, আদর্শবান ও দেশপ্রেমিক শিক্ষার্থী গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,একাডেমিক সুপারভাইজার দোয়ারাবাজার উপজেলা, মুস্তাফিজুর রহমান,অধ্যাপক, হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মো. রফিজ আলী,সুপার দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা মাওলানা রফিকুল ইসলাম,সভাপতি দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব মাস্টার কামাল উদ্দিন,সাধারণ সম্পাদক দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব মোতালিব ভূইয়া,চেয়ারম্যান অষ্টম গ্রাম এডুকেশন ট্রাস্ট মো. শফিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান, অষ্টম গ্রাম এডুকেশন ট্রাস্ট আখলুছ মিয়া,সদস্য সচিব, অষ্টম গ্রাম এডুকেশন ট্রাস্ট আব্দুল কায়ূম,প্রধান শিক্ষক, দারুন আকরাম মাদ্রাসা মাওলানা আব্দুল হক,
সমাজসেবক ওলিউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক, জিনিয়াস পাইলট একাডেমি মোশাহিদ আলী মামুন এবং পরিচালকবৃন্দ সেবুল আহমদ, কামরুজ্জামান, জাহাঙ্গীর আলম, কলিম উদ্দিন মিলন, অঞ্জন সূত্রধর, সাইদুর রহমান, এমদাদুল হক, মো. শাহ আলমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সংবাদটি 150 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ