ভূরুঙ্গামারীতে ৩ ইটভাটাকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা কার্যক্রম বন্ধের নির্দেশ

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৬

ভূরুঙ্গামারীতে ৩ ইটভাটাকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা কার্যক্রম বন্ধের নির্দেশ

 

মোঃ রেজাউল করিম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে অবৈধভাবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের দায়ে তিনটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে তিনটি ইটভাটাকে মোট ৩ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে ভূরুঙ্গামারী উপজেলার মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্সকে ১ লাখ টাকা, মেসার্স ডিএমএইচ ব্রিকসকে ১ লাখ ২০ হাজার টাকা এবং মেসার্স টিএমএইচ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে হালনাগাদ কাগজপত্র না থাকায় সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী

এই সংবাদটি 91 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ