ঢাকা |
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫
মোঃ রেজাউল করিম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম ইজতেমা ময়দানে যাওয়ার পথে কচাকাটা–সোনাহাট সড়কের শান্তির মোড় এলাকায় মুসুল্লিবাহী একটি বাসের সঙ্গে ইট বোঝাই তিন চাক্কার ভটভটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর দুটি যানবাহনই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের দুই পাশে ছিটকে পড়ে। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানবাহন দুটি সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
লাইসেন্স বিহীন ভটভটি ও প্রশিক্ষণহীন চালকদের বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। সচেতন নাগরিক এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপে কামনা করছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।