ঢাকা |
প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫
মাহমুদুল হাসান,
ময়মনসিংহ।
পেশাগত দায়িত্ব পালনের সময় ত্রিশাল উপজেলার হরিরামপুরের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছাইফুল ইসলাম স্বপন মেম্বারের নেতৃত্বে বর্বর হামলার শিকার হয়েছেন দায়িত্বনিষ্ঠ চারজন সাংবাদিক।
এই বিষয়ে ত্রিশাল থানায় একটি মামলা হয়েছে, পুলিশ মামলার ভিত্তিতে বিএনপিনেতাসহ দুজনকে আটক করেছে।
আহত সাংবাদিকরা হলেন, সমকাল পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি মতিউর রহমান সেলিম, সকালের সময় পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি এস এম মাসুদ রানা, কালবেলার ত্রিশাল উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল ফাহাদ ও রাকিবুল হাসান সুমন (নয়া শতাব্দী)।
আহত সাংবাদিকরা বলেন, শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় নিউজ সংগ্রহ করতে যান তারা । ঘটনাস্থলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই অত্র ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ছাইফুল ইসলাম স্বপনের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তাদের উপর। এসময় গণমাধ্যম কর্মীদের সাথে থাকা মোবাইল,মাইক্রোফোন,ক্যামেরা,ছিনিয়ে নেয়।
এক পর্যায়ে স্বপন মেম্বারের ও জিয়াসহ অজ্ঞাত আরও ১৫-২০জনের মতো, প্রথমে সমকালের সাংবাদিক মতিউর রহমান সেলিম ও সকালের সময় প্রতিনিধি এস এম মাসুদ রানার উপর হামলা করে। এসময় তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে আহত করে আটকে রাখে। পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় পাশের বাড়ির লোকজন এসে তাদের কে উদ্ধার করে। পরে কালবেলার সাংবাদিক আব্দুল্লাহ আল ফাহাদ ও নয়া শতাব্দীর সাংবাদিক রাকিবুল হাসান সুমনকেও মারধর করে। অন্য সহকর্মীরা খবর পেয়ে তাৎক্ষণিক ত্রিশাল থানার পুলিশ নিয়ে তাদেরকে উদ্ধার করে, এবং আহত সাংবাদিক, মতিউর রহমান সেলিম ও এস এম মাসুদ রানা কে, ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।
ত্রিশাল থানা অফিসার ইনর্চাজ (ওসি) মনসুর আহমেদ জানান, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে, জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।