জামিয়া ক্বাসিমুল উলুমের সমাবর্তন সম্মেলন ২০২০ এর ব্যবস্থাপনা কমিটির বৈঠক 

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০১৮

জামিয়া ক্বাসিমুল উলুমের সমাবর্তন সম্মেলন ২০২০ এর ব্যবস্থাপনা কমিটির বৈঠক 
বিয়ানীবাজার প্রতিনিধিঃ

বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কাসিমুল উলুম কাকরদিয়া শেওলা দক্ষিনভাগ মেওয়া এর সমাবর্তন সম্মেলন ২০২০ ব্যবস্থাপনা কমিঠির বৈঠক আজ শুক্রবার বাদ আসর জামিয়ার মিলনায়তনে কমিঠির সভাপতি মাওলানা আব্দুল মতিন এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আব্দুল হামিদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।সভায় ২৪ ও ২৫ শে জানুয়ারী ২০২০ ইং সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।
সম্মেলন উপলক্ষে জামিয়ায় শিক্ষা সমাপ্তকারী বিভিন্ন এলাকার ছাত্রদের সমন্নয় ও যোগাযোগের জন্য উপজেলা ভিত্তিক আহবায়ক নিয়োগ করা হয়। মাওলানা আব্দুল হামিদ খান বিয়ানীবাজার, মাওলানা ইমরান ও হাফিজ আলতাফ জকিগন্জ, মাওলানা ওকায়তুর রাহমান ও কারী মুখতার গোলাপগন্জ, মাওলানা আব্দুল কাইয়্যুম সাদিক ও মাওলানা খলিলুর রাহমান বড়লেখা, মাওলানা আলতাফ ও সাইফুল আলম কানাইঘাট পুর্ব, হাফিজ হাবিব আহমদ মাসুম কানাইঘাট পশ্চিম, হাফিজ নাজিমুদ্দিন ফেন্সুগন্জ, মাওলানা আব্দুল্লাহ মামুন, ফরহাদ ও মাও লুৎফুর রাহমান সিলেট শহর, মাওলানা আব্দুল্লাহ মামুন জৈন্তা, গোয়াইনঘাট, কোম্পানীগন্জ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা খলিলুর রাহমান, মাওলানা আলতাফ হুসাইন, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা সাদিক, মুফতি আবু মোহাম্মদ ইয়াহইয়া, মাওলানা রুহুল আমিন খান সহ কমিঠির সদস্যবৃন্দ।

এই সংবাদটি 903 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ