ঢাকা |
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, মে ১৬, ২০১৮
সিনিয়র সিটিজেনদের জন্য তৈরী হবে ক্লাব
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের প্রাক-বাজেট বিষয়ে প্রেসক্লাব মৌলভীবাজার এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ মে) দুপুরে পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ইঞ্জিনিয়ার আবুল হোসেন, কাউন্সিলর ফয়ছল আহমদ, জালাল উদ্দিন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সহ-সভাপতি সৈয়দ মহসীন পারভেজ, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, মাছরাঙ্গা টেলিভিশনের তমাল ফেরদৌস দুলাল, সময় টেলিভিশনের শাহ ওলিদুর রহমান, বিটিভি প্রতিনিধি হাসনাত কামাল, মৌলভীবাজার টোয়েন্টিফোর ডটকমের মাহবুবুর রহমান রাহেল, ফটোনিউজবিডি ডটকমের সম্পাদক এমদাদুল হক, আশরাফ আলী, ওমর ফারুক নাঈম, আমির হোসেন, মনজু বিজয় চৌধুরী।
সভায় কুদালীছড়া থেকে বর্জ্য অপসারণের জন্য নৌকার চলাচলের ব্যবস্থার কথা বলা হয়। এছাড়া মৌলভীবাজার শহরকে যানজট মুক্ত করার জন্য কুলাউড়া রোড থেকে রাঙ্গাউটি রিসোর্ট হয়ে মনু নদীর সুইচ গেট হয়ে টিভি হাসপাতাল রোড দিয়ে যান চলাচলের জন্য রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। যার মধ্যে রাস্তার ৮০০মিটার করবে এলজিইডি এবং ৪০০মিটার রাস্তার কাজ করবে জেলা পরিষদ।
জেলার সিনিয়র সিটিজেনদের জন্য পৌর জনমিলন কেন্দ্রে একটি ক্লাব করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য ১কোটি টাকা ব্যয় করা হবে। যেখানে ১টি কফিখানা, ১টি লাইব্রেরী, অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য একটি কক্ষ, মুসলমানদের নামাজের জন্য ১টি কক্ষ ও ১টি টিভি থাকবে। ক্লাবে সিনিয়র সিটিজেনরা বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সময় কাটাবে। এবং প্রতি সিনিয়র সিটিজেনকে একটি করে কার্ড প্রদান করা হবে।
শহরের বড়হাট এলাকায় জলাবদ্ধতা নিরসন করার জন্য একটি সুইচ গেট নির্মাণ করা হবে। যার ফলে বড়হাট এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হবে না।
এমনকি বেরী লেইকে অবৈধ দখলকারী ২০ জনের একটি তালিকা ইতিমধ্যে করা হয়েছে। কিছুদিনের মধ্যে ঐ সমস্ত মালিকদের নিয়ে সার্ভেয়ারের মাধ্যমে লেইকের জায়গা নির্ধারণ করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।