ঢাকা |
প্রকাশিত: ৫:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে জেলা ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সংঘর্ষে দুই কর্মী নিহত হয়েছেন। নিহত দুজনই মৌলভীবাজারে জেলা ছাত্রলীগের একই গ্রুপের কর্মী বলে জানা গেছে। নিহতরা হলেন, পৌর শহরের পুরাতন হাসপাতাল রোডের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে মৌলভীবাজার সরকারী কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী শাহবাব রহমান (২০) ও সদর উপজেলা দূর্লভপুর গ্রামের বিলাল হোসেনের ছেলে সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহি আহমদ (১৭)। ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহ জালাল এ তথ্য নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।