কমলগঞ্জে জমিনিয়ে সংঘর্ষ আহত ৬.আটক ৩

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৭

হাবিবুর রহমান খান,মৌলভীবাজার থেকে,
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের দরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।এতে উভয় পক্ষের নারীসহ ৬জন আহত হয়েছেন। এঘটনায় ৩জনকে আটক করেছে পুলিশ।

আজ(২৪নভেম্বর)শুক্রবার দুপুরে কমলগঞ্জের আলীনগর ইউনিয়িনের জলিলীয়া গ্রামে এই ঘটনাটি ঘটে।এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহতরা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংঘর্ষে আহতরা হলেন,আব্বাস মিয়া (৬০)পিয়ারা বেগম (২৬)জাহানারা বেগম (২৩)ফারুক মিয়া (৩৬)সালামত উল্ল্যা (৩৫) ও মনির মিয়া (৩৬)।

আটককৃতরা হলেন, উপজেলার পতনউষা গ্রামের আব্দুস শহিদ (৪০)আলীনগর ইউনিয়নের জালালীয়া গ্রামের রিয়াসত উল্ল্যার ২ছেলে রহমত মিয়া ও নছু মিয়া।

এবিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম  জানান, জমিজমা নিয়ে জলিলীয়া গ্রামের রসমত উল্ল্যা ও আব্বাস মিয়ার মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ ছিল।সেই জমি দখল নিয়ে  উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এঘটনায় ৩জনকে আটকের বিষয় নিশ্চিত করেন পুলিশ।

এই সংবাদটি 784 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ