ঢাকা |
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬
বাড়ির সামনে রাস্তার কাজ দেখতে গিয়ে নিখোঁজ; রাতভর খোঁজাখুঁজির পর নদী থেকে মিলল একমাত্র সন্তানের নিথর দেহ
কমলগঞ্জ প্রতিনিধি (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর ধলাই নদী থেকে তামিম ইকবাল (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার তামিমের বাবা জমসেদ মিয়া কাটাবিল এলাকায় ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। সারাদিন বাবার সঙ্গেই ছিল পরিবারের একমাত্র সন্তান তামিম। রাতে বাড়ির সামনে চলমান গ্রামীণ সড়কের কাজ দেখতে বাইরে যায় সে। এ সময় তার শরীরে কাদা ছিটে পড়লে বাড়িতে ফিরে টি-শার্ট খুলে আবার বাইরে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয় গ্রামবাসী রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার সন্ধান পাননি।
রোববার (২৮ জুন) দুপুরে কাটাবিল এলাকার ধলাই নদী থেকে তামিমের মরদেহ উদ্ধার করা হয়। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে। একমাত্র সন্তানের নিথর দেহ ফিরে পাওয়ার পর পরিবারে নেমে আসে আহাজারি, আর পুরো এলাকায় বিরাজ করছে শোকের আবহ।
স্থানীয়দের দাবি, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত করা
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।