ঢাকা ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীর দোকানে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
শুক্রবার (৩ এপ্রিল) গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। রাত প্রায় ১২টার দিকে ‘হিরন এন্টারপ্রাইজ’ নামের দোকানে অভিযান পরিচালিত হয়।
অভিযানে দোকান মালিক হিরন মিয়ার বসতঘরে অবৈধভাবে মজুদ রাখা ১,৬০০ লিটার (৮ ড্রাম) ডিজেল জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে হিরন মিয়া ও তার ছেলে জুয়েল মিয়া পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ইউএনও মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, আইনবহির্ভূতভাবে দাহ্য তেল মজুদ করে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা বরদাস্ত করা হবে না। জব্দকৃত তেল পরবর্তী আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই গোপনে তেল মজুদের অভিযোগ ছিল।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।