ঢাকা ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬
শমসেরনগর চা বাগান কর্তৃক পক্ষ ও শ্রমিক নেতাদের যৌথ সভা
কমলগঞ্জ প্রতিনিধি
( মৌলভীবাজার )
ঐশি রবিদাসের মৃত্যু ও হাসপাতাল বন্ধের ঘটনায় তদন্ত কমিটি গ্রঠনের প্রস্তাব শমসেরনগরে চা শ্রমিকদের আলোচনা ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল বা ক্যামেলিয়া হাসপাতালে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনা এবং ক্যামেলিয়া হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে আজ শমসেরনগর নগর চা বাগানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাতলাপুর, শমসেরনগর ও আলীনগর চা বাগানের বাগান কর্তৃপক্ষ ও চা শ্রমিক নেতৃবৃন্দ এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এছাড়াও বিএনপি নেতা ইশতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন।
সভায় বাগান কর্তৃপক্ষ ও চা শ্রমিক নেতৃবৃন্দ খুবই গঠনমূলক আলোচনা করেন। বিশেষ করে শ্রমিকদের পক্ষে শমসেরনগর চা বাগানের (ফাঁড়িসহ) মেম্বার ও চা শ্রমিক নেতৃবৃন্দ এবং আলীনগর ও চাতলাপুর চা বাগানের(ফাঁড়িসহ) মেম্বার ও চা শ্রমিক নেতৃবৃন্দ খুবই গুরুত্বপূর্ণ ও গঠনমূলক আলোচনা করেন। বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক নেতৃত্ব মূল্যবান মতামত দেন। আমিও উক্ত সভায় ঐশ্বি রবিদাসের মৃত্যুতে শোক প্রকাশ করে ৩ টি প্রস্তাব দেই।
০১, অবিলম্বে ক্যামেলিয়া হাসপাতালে চিকিৎসা সেবা শুরু করার প্রস্তাব সমর্থন করি।
০২, ঐশ্বি রবিদাসের মৃত্যুতে চিকিৎসা সংক্রান্ত কোন ত্রুটি আছে কিনা তা নিশ্চিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা।
০৩, হাসপাতালে সংঘটিত
অপ্রীতিকর ঘটনার একটি তদন্ত কমিটি গঠন করা।
উভয় তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা। এবং
সুষ্ঠু তদন্ত করে হাসপাতালে শৃঙ্খলা ফিরিয়ে আনতে খুব শিঘ্রই আবারও আলোচনা বসার প্রতিশ্রুত দিয়ে সভা সমাপ্তির হয়
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।