ঢাকা |
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৬
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ভুল চিকিৎসার অভিযোগে ঐশী রবিদাস (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে শমশেরনগরের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে এ ঘটনা ঘটে।
ঐশী রবিদাস স্থানীয় চা শ্রমিক বাবুল রবিদাসের মেয়ে। মাথাব্যথা ও বমি নিয়ে বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হলে ক্ষোভে ফেটে পড়েন চা শ্রমিকরা।
ভুল চিকিৎসার অভিযোগ তুলে কয়েকশ শ্রমিক হাসপাতাল ঘেরাও ও ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় হাসপাতালের ইনচার্জ লিখিতভাবে পদত্যাগ করেন এবং পুলিশি নিরাপত্তায় তাকে সরিয়ে নেওয়া হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, গুরুতর অবস্থায়ও রোগীকে অন্যত্র রেফার করা হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ভুল চিকিৎসা দেওয়া হয়নি।
পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।