ঢাকা |
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৭
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারে নারিকেল গাছ থেকে পড়ে সৈয়দ সাইদুর রহমান (২২) নামে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। ৩০ জুলাই রোববার শহরের বেড়িরপাড়স্থ নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুর শহরের বেড়ির পাড় এলাকার ফিরুজ ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী সৈয়দ জাহাঙ্গীর মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইদুর রহমান নারিকেল পাড়ার জন্য গাছে উঠতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্বজনেরা তাৎক্ষনিক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। সাইদুর আট ভাই-বোনের মধ্যে সবার ছোট। নিহত সাইদুর রহমান সাবেক সমাজকল্যাণমন্ত্রী প্রয়াত মহসিন আলীর চাচাতো ভাই। তিনি মৌলভীবাজার পৌর ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।