ঢাকা |
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি: সংবাদ প্রকাশ ও প্রচারের জেরে আলোচিত নানা অপকর্মের হোতা,যৌন নিপীড়নকারী, নারী লোভী, প্রতারক ও মামলাবাজ সাইফুল ইসলাম সজিব কর্তৃক মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির প্রতিনিধি এস এম উমেদ আলীসহ ৫ পুলিশ ও ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ মৌলভীবাজারের নানা শ্রেণী পেশার সর্বস্তরের জনসাধারণ।
১৮ জুলাই, মঙ্গলবার, দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলায় কর্মরত সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সেবামূলক সংগঠন ও তাদের নেতা-কর্মীরা স্ব-স্ব ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন। নাগরিক ঐক্য ফোরাম মৌলভীবাজারের সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিব ও ইমাদ উদ দীনের যৌথ পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফিরুজ, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট রাধাপদ দেব সজল, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসী ইকবাল আহমদ, মনু থিয়েটারের সভাপতি আ.স.ম সালেহ সোহেল, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জাকির হোসেন উজ্জল, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ কিবরিয়া, সেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌর কাউন্সিলার স্বাগত কিশোর দাশ চৌধুরী, যুবদল নেতা মুহিতুর রহমান হেলাল,বিশিষ্ট ক্রীড়া সংগঠক সরওয়ার মজুমদার ইমন,বুরহান উদ্দিন(র:)সোসাইটির চেয়ারম্যান মাওলানা মুহিবুর রহমান, সাংবাদিক হোসাইন আহমদ, ,মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মসাহিদ আহমদ, ফটোনিউজবিডি ডটকমের সম্পাদক ও প্রকাশক এমদাদুল হক, জেলা যুবসংস্থার সভাপতি আলিম উদ্দিন হালিম, মৌলভীবাজার স্যোসাল ক্লাবের সাধারণ সম্পাদক আবু হানিফ ও উইফর বাংলাদেশের সভাপতি শাহ ফাহিম প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধি ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা প্রতারক সজিব কর্তৃক সাংবাদিক এস এম উমেদ আলীসহ ৫ পুলিশ ও ৩ সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার দাবী জানান। পরে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ৫ জুলাই মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে সজিব পিটিশন মামলা দায়ের করলে আদালত ওই দিন পুলিশ সুপারকে মামলা দায়েরের নির্দেশ দেন। আদালত থেকে কাগজপত্রাদি পৌঁছালে ৯ জুলাই মৌলভীবাজার মডেল থানায় নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারন) আইন ২০১৩ এর ১৩ ধারায় একটি মামলা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।