ঢাকা |
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৭
ওমর ফারুক নাঈম, মৌলভীবাজার প্রতিনিধি:
বড়, ছোট দোকান কিংবা ফুটপাতের দোকানে ঘুরছে হাতি। হাতির পিঠে বসা মাহুত। দোকানের সামনে দাঁড়িয়ে শুঁড় দিয়ে দিচ্ছে সালাম। শুঁড় এগিয়ে দিচ্ছে দোকানদারের দিকে। যতক্ষণ পর্যন্ত শুঁড়ের মাথায় টাকা দিচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত শুঁড় তুলছে না হাতিটি। হাতিটি দোকানদারের কাছ থেকে টাকা নিয়ে দিচ্ছে মাহুতের কাছে। মাহুত গুনছেন টাকা। মাহুত এভাবেই প্রতি দোকান থেকে ১০ টাকা থেকে ১০০ টাকা করে চাঁদা নিচ্ছে। দোকানীদের ফোনে আসে পুলিশ। মাহুত সহ হাতিকে নিয়ে যায় থানায়।
রবিবার (১৬ জুলাই) সন্ধায় মৌলভীবাজার পৌর শহরে দেখা মিলল হাতিটির। দোকানদাররা জানান, রবিবার সন্ধা থেকে পশ্চিমবাজার ও কুসুমবাগ এলাকা থেকে হাতি দিয়ে চাঁদা তোলা শুরু হয়। এর আগে শহরের অন্যান্য এলাকা থেকে চাঁদা তোলা হয়।
মৌলভীবাজার কুসুমবাগ শহরের আমের ব্যবসায়ী তারেক আহমদ বলেন, টাকা না দিলে হাতি দোকানের সামনে থেকে সরে না। বাধ্য হয়ে ১০ টাকা দিয়েছি।
লাইব্যেরী ব্যবসায়ী আব্দুল মুহিত বলেন, প্রায় সময় এভাবে হাতি দিয়ে চাঁদা আদায় করে। আমরা বাধ্য হয়ে টাকা দেই।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহমদ বলেন, হাতি দিয়ে চাঁদা তোলা হচ্ছে। এমন সংবাদ পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। এরপর আবার এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এভাবেই বিভিন্ন যানবাহন ও দোকানে হাতি দিয়ে চাঁদা তুলছে মাহুত। আর এলাকাবাসীর অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে হাতির মাহুতকে আটক করে থানায় নিয়ে যায়। এবং জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।