ঢাকা |
প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৭
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজার-শেরপুর সড়কের নতুন ব্রিজের সম্মুখে রাস্তা পারাপারের সময় পিকআপভ্যানের ধাক্কায় রুজিনা বেগম (৮) নামক এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। রুজিনা রাজনগর উপজেলার নোয়াটিলা এলাকার মৃত ফজর আলীর মেয়ে । সে নয়াটিলা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
২৩ মে মঙ্গলবার বিকেল ৩ টার দিকে নতুন ব্রিজের সম্মুখে এ দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজন পিকআপভ্যানটি আটক করে। তবে চালক গাড়ী রেখে কৌশলে পালিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নানির সাথে রুজিনা খালার বাড়ি গয়ঘড় যাচ্ছিল পথে নতুন ব্রিজের সম্মুখে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামি পিকআপভ্যান (ঢাকা ন-১১-৭৬৬৫) ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৌলভীবাজার মডেল থানার এসআই মোঃ মহসীন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পিকআপভ্যান রেখে চালক পালিয়ে গেছে ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।