ঢাকা |
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭
হাবিবুর রহমান খান,স্টাফ রিপোর্টার।
মৌলভীবাজারের ফতেহপুর জঙ্গি আস্তানা থেকে ১১ জন জঙ্গিকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার গভীর রাত থেকে মৌলভীবাজারের বড়হাট ও ফতেহপুর এলাকায় দুটি বাড়ি ঘিরে রাখে সিটিটিসি। ওই বাড়ি দুটির মধ্যে নব্য জেএমবির জঙ্গিদের আস্তানা বলে ধারণা করছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এর আগে অভিযানের কথা বুঝতে পেরে বাড়ির ভেতর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ও গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা।
সিটিটিসির এডিসি মো. সাইফুল ইসলাম জানান, ‘জঙ্গিরা আইনমৃঙ্খলা বাহিনীল অবস্থান টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ছে। পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। ঘেরাও করে রাখা হয়েছে বাড়ি।’
সিলেটের শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহলে শেষ হয়েছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো পরিচালিত ‘অপারেশন টোয়াইলাইট’। আর তারই পরেরদিন মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে টেরোরিজম ইউনিট।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।