মৌলভীবাজারে পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০১৭

মৌলভীবাজারে পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

 

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মার্চ) বিকেল ৪ টায় পুলিশ লাইনসে জেলা পুলিশের আয়োজনে প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো: কামরুল আহসান (বিপিএম)। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সিলেট রেঞ্জের নারী কল্যাণ সমিতির সভানেত্রী মুনমুন আহসান । এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রসাশক মো: তোফায়েল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল প্রমুখ।

অনুষ্টানে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক পরিবেশন করেন পুলিশ কর্মকর্তারা। জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তা, পুলিশ পরিবারবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরন করেন। সন্ধায় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৮টায় পৌর কমিউনিটি সেন্টারে নৈশ ভোজের আয়োজন করা হয়েছে।

এই সংবাদটি 389 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ