মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০১৭

মৌলভীবাচার প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর আদালতে অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা,সদর উপজেলা ও পৌর স্বেচ্ছা সেবক দল।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে শহরের চৌমুহনা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিকান্দর আলী মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয়। জেলা স্বেচ্ছা সেবক দলের সিনিয়র নেতা আহমদ আহাদের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাম্মির হাবীব চৌধুরী রবিনের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, মিলাদ হোসেন, আবু বক্কর, আব্দুস শহিদ, হাবিবুর রহমান হাবিব, আব্দুল হান্নান, রুমেন,সামছুল,শাকিল, আব্দুল হাই, মুমিন, নাহিদ আহমদসহ জেলা, সদর ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই সংবাদটি 318 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ