ঢাকা |
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি:
বাবার মৃত্যুর ৬ বছর পর জন্ম গ্রহণ করছেন রাউৎগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুস ছত্তার। জানা যায় নিজের অনিয়ম ধামাচাঁপা দেয়ার জন্য তিনি বিভিন্ন কারনে তিনি একাডেমীক সার্টিফিকেট অনুযায়ী উনার বাবার মৃত্যুর ৬ বছর পর তার জন্ম হয়। হাস্যকর এ বিষয় নিয়ে জেলা ব্যাপী কৌতুহল সৃষ্টি হয়েছে।
এনিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা সমালোচনা চলছে। অনুসন্ধানে জানাযায়, আব্দুস ছত্তার ১৯৮৪ সালে কুলাউড়া উপজেলার শ্রীপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তির্ণ হন। ওই পরীক্ষার সার্টিফিকেট অনুযায়ী আব্দুস তার জন্ম তারিখ ২৪ এপ্রিল ১৯৭০ ইং। কিন্তু তার মা ছমিরুন নেছা ও বড় ভাই আব্দুর রহমান, আব্দুল গণি এবং আব্দুল মন্নান স্বাক্ষরিত রেজিষ্ট্রিকৃত দলিল অনুসন্ধানে জানাযায়, তার পিতা আব্দুল্লাহ ১৯৬৪ সালে মারা গেছেন। ওই দলীল ও সার্টিফিকেটে প্রমাণিত হয় তার বাবা আব্দুল্লাহর মৃত্যুর ৬ বছর পর তার জন্ম হয়েছে!। দাখিলের সার্টিফিকেটে বাবার নাম মোঃ আবিদ আলী ছিল পরবর্তীতে ২০০৩ সালে সংশোধন করে তিনি আব্দুল্লাহ লেখান। ওই শিক্ষক গত ২০০২ সালে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা থেকে কামিল পরীক্ষায় অংশ গ্রহণ করে স্ত্রী নাছিমা বেগম এর সাথে পরীক্ষার খাতা বদল করার অপরাধে কর্তৃপক্ষ উভয়কে কেন্দ্র থেকে বহিস্কার করেন।
সরেজমিন গত ২৩ ডিসেম্বর কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পালগ্রামে গেলে দেখা হয়, বয়োজ্যৈষ্ট আব্বাস উল্যাহ, লেবু উল্যাহ, মধু মিয়া, আইয়ুব আলী, আব্দুল খালিক, আরশাদ আলী, সাইস্তা মিয়া, লতিব মিয়া ও মানিক মিয়া’র সাথে। তারা সকলে বলেন, একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির আব্দুস ছত্তার জাল দলিলের মাধ্যমে এলাকার অধিকাংশ লোকের জায়গা দখল করার চেষ্টা করছেন। যে জায়গা গুলো ১৯৬৪ সালে ঊনার বাবার মৃত্যুর পর মা ছমিরুন নেছা ও বড় ভাই আব্দুর রহমান (সৎভাই) স্বাক্ষরিত দলিলের মাধ্যমে বিক্রি করেন। ঐ দলীলে স্বাক্ষী ছিলেন ঊনার সৎ ভাই আব্দুল গণি, সহোদর ভাই আব্দুল মন্নান এবং তৎকালিন গ্রামের মুরব্বি হাজী নোয়াব উল্যাহ। বিক্রিত ওই জায়গাসহ অন্যান্য জায়গা জাল দলিল করে পূনরায় দখল করার জন্য তিনি নানা পায়তারা চালাচ্ছেন। এবিষয়ে ভোক্তভুগিরা বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও আজ পর্যন্ত কোন সমাধান পাননি। ভোক্তভুগি মোঃ আব্দুর রব বলেন, আব্দুস ছত্তার একজন ধর্মীয় শিক্ষক হয়েও অনিয়মের আশ্রয় নিয়ে বিক্রিত জায়গাগুলো ভূয়া দলীলের মাধ্যমে দখল করার চেষ্টা করছেন। তিনি বলেন, একজন ধর্মীয় শিক্ষক হয়েও এরকম অনিয়ম ও অনৈতিক কাজের আশ্রয় নিয়ে এলাকার নিরীহ মানুষকে হয়রানি করছেন।
অভিযুক্ত রাউৎগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস ছত্তার দলিল জালিয়াতি ও জায়গা দখলের অভিযোগ গুলো অস্বীকার করে বলেন, সমাজে আমার মান-সম্মান ক্ষুন্ন করার জন্য ওই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। জন্ম তারিখের বিষয়ে তিনি বলেন, তখন শিক্ষকরা চাকুরির সুবিধার জন্য কিছু বয়েস পিছলামিয়ে দাখিলের ফরম পূরণ করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।