মৌলভীবাজারে উন্নয়ন মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৭

মৌলভীবাজারে উন্নয়ন মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে উন্নয়ন মেলার উদ্ধোধন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় জেলার সংবাদিকদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, স্থানীয় সরকার (উপসচিব) মো: জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আশরাফুর রহমান, জেলা তথ্য অফিসার মো: ইমরানুল হাসান।

মেলায় মোট ৭০ টি স্টল থাকবে। সোমবার ৯ জানুয়ারি থেকে মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চলবে। মেলায় জেলা ই-সেবা কেন্দ্র সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ই-তথ্য সাধারন মানুষকে প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 372 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ