ঢাকা |
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি:
পরিবহন শ্রমিকদের উপর হামলার বিচার গাড়ী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান ভাংচুরের ঘটনায় ক্ষতি পূরনের দাবীতে আগামীকাল শনিবার সকাল ৬ টা থেকে মৌলভীবাজার জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে পরিবহন শ্রমিক ইউনিয়ন।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্তরে পরিবহন শ্রমিকদের এক বিশাল সমাবেশে এ ঘোষনা দেওয়া হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভাগীয় সাধারণ সম্পাদক সজিব আলী, মৌলভীবাজার পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল মিয়া, সম্পাদক অদুদ মিয়া, ট্রাক লড়ি শ্রমিক ইউনিয়নের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ঝিনু মিয়া, সম্পাদক শাহজাহান, কার ,মাইক্রোবাস,বাস শ্রমিক ইউনিয়নের শ্রীমঙ্গল শাখার সভাপতি ময়না মিয়া, সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ ।
পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন আগামী ৮ জানুয়ারীর মধ্যে যদি বিজিবি সদস্যদের বরখাস্ত করে শাস্তি নিশ্চিত করে পরিবহন ও ব্যবসায়ীদের ক্ষতিপূরণ না দিলে সিলেট বিভাগকে অচল কওে দেয়া হবে।
উলেখ্য বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় শ্রীমঙ্গলে বিজিবি চালকের সাথে এক পরিবহন শ্রমিকের কথা কাটাকাটির জের ধরে কিছু বিজিবি সদস্য ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে বিজিবি সদস্যরা শ্রীমঙ্গলের ব্যবসায়ী পথচারীর উপর নির্বিচারে হামলা চালায়। ভাংচুর করে কয়েকশত গাড়ি, দোকানপাট। এ সময় গুলিবিদ্ধ হন ৬ জন এবং প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।