ব্রিফকেসে ২টি নবজাতকের লাশ !

প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৭

ব্রিফকেসে ২টি নবজাতকের লাশ !

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার শহরের পশ্চিমবাজারে এমবি ক্লথ ষ্টোরের পেছনে মনু নদী থেকে ১টি ছেলে এবং ১টি মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৪ জানুয়ারী) বিকেল ৪টায় লাশগুলো উদ্ধার করা হয়। নদীর পাড়ের ময়লার মধ্যে পৃথক স্থানে দুটি নবজাতককের লাশ দেখতে পাওয়া যায়। স্থানীয়রা পুলিশ কে খবর দিলে মৌলভীবাজার মডেল থানা পুলিশ এসে লাশ দুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

প্রতক্ষদর্শী কাওছারুল হক জানান, সকালে নদীর পাশে একটি ব্রিফকেস পড়ে থাকতে দেখেন। তার পরে স্থানীয় টুকাই শিশুরা সেই ব্রিফকেস থেকে একটি নবজাতককে বের করতে দেখে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং দেখতে পান তার পাশেই অপর একটি নবজাতকের লাশ পড়ে আছে।
মৌলভীবাজার মডেল থানার এসআই মোঃ আনজির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অবৈধ গর্ভপাতের ফলে জমজ সন্তান প্রসব করে নদীতে ফেলা দেয়া হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে লাশ দু’টির ময়না তদন্ত করা হবে।

এই সংবাদটি 335 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ